আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজবিজ্ঞান, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, হিউম্যানিটারিয়ান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইমারজেন্সি অ্যান্ড ডেভেলপমেন্টে পাঁচ বছরের বেশি সময় চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার জাস্টিস ইস্যু সম্পর্কে বিস্তর জানাশোনা থাকতে হবে। ফিন্যান্সিয়াল ও রিস্ক ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। কৌশলগত চিন্তা ও অ্যানালিটিক্যাল দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীলসহ যোগাযোগে দক্ষ হতে হবে।
.png)
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: কক্সবাজার
কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা
বেতন ও সুযোগ–সুবিধা: বছরে বেতন ১৮,৩০,২০৯ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী/স্ত্রী ও সন্তানের জন্য মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও বিমার সুযোগ আছে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ার-বিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply For This Role-এ ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর, ২০২৩।