ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বিশ্বব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জব কর্নার
প্রকাশিত: ১৩:৩১, ৭ অক্টোবর ২০২৩
বিশ্বব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা
ছবি: অন্তর্জাল

বিশ্বব্যাংক বাংলাদেশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি সাউথ এশিয়া রিজিওনাল এডুকেশন টিমে এডুকেশন স্পেশালিস্ট পদে বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এডুকেশন স্পেশালিস্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অর্থনীতি, শিক্ষা বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা বা সামাজিক প্রকল্পে কোয়ানটিটেটিভ রিসার্চ ও অ্যানালিটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

Advertisement

চাকরির ধরন: দুই বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ওয়ার্ল্ড ব্যাংকের ওয়েবসাইটের লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে APPLY NOW-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৮ অক্টোবর, ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!