ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সিটি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৯০ হাজার

জব কর্নার
প্রকাশিত: ১৩:৩৬, ৫ অক্টোবর ২০২৩
সিটি ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই চাকরি, বেতন ৯০ হাজার
ফাইল ফটো

বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে একাধিক কর্মী নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যেকোনো একটি পরীক্ষায় প্রথম শ্রেণি বা জিপিএ-৪–এর মধ্যে ৩ বা জিপিএ-৫–এর মধ্যে ৩.৭৫ থাকতে হবে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজেন নেই।

Advertisement

বয়স: ৩১ জুলাই ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর
বেতন: এক বছর প্রশিক্ষণকালে মাসিক বেতন ৭৫,০০০ হাজার টাকা। এক বছর পর এক্সিকিউটিভ অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৯০,০০০ টাকা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১৯ অক্টোবর, ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!