নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে মোট ১ হাজার ৬৫৪ জন কর্মকর্তা নেয়া হবে। এর মধ্যে ৫০টি ৯ম গ্রেড, ১ হাজার ৪২৮টি ১১তম গ্রেড ও বাকি ১৭৬ পদ ১২তম গ্রেডের। এর মধ্যে সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদ রয়েছে।
যেসব পদে নিয়োগ—
.png)
এক হাজার ৬৫৪ জনের মধ্যে সবচেয়ে বেশি নেয়া হবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরে ৬৫৬ জন উপসহকারী প্রকৌশলী। এরপর নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরে ৪০১ পদে মিডওয়াইফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার পদে ১৭৬ জন ও সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসারের (এটিইও) ১৫৯টি পদ। এছাড়া আরো ১৬টি ক্যাটাগরিতে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতরে বাকি নিয়োগগুলো দেওয়া হবে।
আবেদন যেভাবে—
একাধিক পদে আবেদন করলে প্রতিটি পদের জন্য আলাদা নিবন্ধন ফি জমা দিতে হবে। প্রার্থীদের টেলিটকের ওয়েবসাইট অথবা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে কমিশন কর্তৃক নির্ধারিত আবেদনপত্র অ্যাপ্লিকেন্টস কপি (বিপিএসসি ফরম-৫-এ) পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে।
ওয়েবসাইটে নন-ক্যাডার অপশনে ক্লিক করলে নন-ক্যাডার বিভিন্ন পদের বিজ্ঞপ্তি, আবেদনপত্র অনলাইনে পূরণ, এসএমএসের মাধ্যমে ফি জমাদান ও প্রবেশপত্র প্রাপ্তিসংক্রান্ত নির্দেশাবলির রেডিও বাটন দৃশ্যমান হবে।
ফরম পূরণের আগে অবশ্যই আবেদন পদ্ধতি, ফি জমাদান ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য পিএসসির ওয়েবসাইট থেকে দেখে নিতে হবে।
আবেদন ফি—
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৯ম গ্রেডের পদের জন্য ৬০০ টাকা, ১০ম গ্রেডের পদের জন্য ৫০০ টাকা ও ১২তম গ্রেডের পদের জন্য ৩০০ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।