ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি, আবেদনে লাগবে টাকা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৬:১০, ২০ জুন ২০২৩
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে চাকরি, আবেদনে লাগবে টাকা
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পৃথক দুই পদে জনবল নেবে কর্পোরেশনটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা

পদের সংখ্যা: ৪টি

Advertisement

বেতন স্কেল: ১৬,০০০ – ৩৮,৬৪০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

পদের নাম: হিসাবরক্ষক

পদের সংখ্যা: ২টি

বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

আবেদন ফি: ১ নং পদের জন্য ৭০০ টাকা এবং ২ নং পদের জন্য ৫০০ টাকা।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://dscc.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জুলাই, ২০২৩ ইং, বিকেল ৫টা।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!