ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সিপিডিতে চাকরি, বেতন ৫৫ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ২৭ মে ২০২৩
সিপিডিতে চাকরি, বেতন ৫৫ হাজার
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। প্রতিষ্ঠানটির রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী) পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)। 

আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ডেভেলপমেন্ট স্টাডিজ বা অ্যাপ্লাইড স্ট্যাটিসটিকস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

Advertisement

এছাড়া ন্যূনতম সিজিপিএ ৩.৬০ থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, পিয়ার রিভিউড জার্নালে প্রকাশনা ও সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। কোয়ালিটেটিভ ও কোয়ানটিটেটিভ অ্যানালিটিক্যাল দক্ষতাসহ ড্রাফটিংয়ে পারদর্শী হতে হবে।

বেতন: মাসিক ৫৫,০০০ টাকা। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহী প্রার্থীদের [email protected] ঠিকানায় সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি, প্রকাশনা তালিকাসহ সিভি ই-মেইল করতে হবে। 

আবেদনের শেষ তারিখ: ৬ জুন ২০২৩।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!