ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, নেবে ১৫০৫ জন

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৩:১৬, ১২ মে ২০২৩
বাংলাদেশ রেলওয়েতে বিশাল নিয়োগ, নেবে ১৫০৫ জন
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেলওয়ে। প্রতিষ্ঠানটির প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশল দফতরের অধীনে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা দ্রুত আবেদন করুন।

পদের নাম: গেইটকিপার/ গেইটম্যান।

Advertisement

পদ সংখ্যা: ১৫০৫টি।

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে। 

অভিজ্ঞতা: ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স: প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।

যেভাবে আবেদন: আগ্রহীদের বাংলাদেশ রেলওয়ের নির্ধারিত ফরমে হাতে লিখে আবেদনপত্র পাঠাতে হবে বিজ্ঞপ্তির উল্লিখিত ঠিকানায়। ফরম রেলওয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।  

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ১৫ মে থেকে। চলবে ৩১ মে ২০২৩ পর্যন্ত।

বেতন ও সুযোগ-সুবিধা: ৮২৫০-২০০১০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: চাকরি
লিংক সফলভাবে কপি হয়েছে!