ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এনজিওতে চাকরি, বেতন ৬৩ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:১২, ২১ মার্চ ২০২৩
এনজিওতে চাকরি, বেতন ৬৩ হাজার
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাগরণী চক্র ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির ইআরসি প্রজেক্টে লোকবল নিয়োগ দেওয়া হবে। 

পদের নাম: ফাইন্যান্স অফিসার। 

পদের সংখ্যা: ১টি। 

Advertisement

আবেদন যোগ্যতা: অ্যাকাউন্টিং বা ফাইন্যান্স বিষয়ে মাস্টার্স পাস করতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

বয়স: প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে। 

প্রার্থীকে অবশ্যই বাংলা ও ইংরেজি ভাষায় সবলীল হতে হবে। মাইক্রোসফট অফিসের কাজে দক্ষতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ও অ্যাক্সেলে কাজে দক্ষতা থাকতে হবে। স্থানীয় ভাষায় সাবলীল হলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। 

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬৩৫২৫ টাকা। এছাড়া অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহীরা আগামী ৩০ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!