ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে স্মার্টফোন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৩২, ১১ মার্চ ২০২৩
চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে স্মার্টফোন
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটির মার্কেটিং বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। অনলাইনে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: ট্রেড মার্কেটিং সুপারভাইজার। 

পদের সংখ্যা: নির্ধারিত নয়। 

Advertisement

আবেদন যোগ্যতা: স্নাতক বা সমমান বিষয়ে স্নাতক পাস করতে হবে। প্রার্থীর বয়সসীমা ৩২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এদিকে পদটিতে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করার সুযোগ পাচ্ছেন। আবেদনকারীর এফএমসিজি বা সিগারেট মার্কেটিং, সেলস, প্রোমোশন বিষয়ে কাজ করার ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। দল পরিচালনায় পারদর্শী, চটপটে, উপস্থাপনায় দক্ষতা থাকতে হবে।

মোটরসাইকেল চালনায় দক্ষতা থাকতে হবে। অফিশিয়াল মোবাইল অ্যাপস ব্যবহারের উপযোগী নিজস্ব স্মার্টফোন থাকতে হবে। চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২২০০০-২৬০০০ টাকা। সঙ্গে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আগ্রহীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!