ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

জাতীয় বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয় চাকরি, ৫০ হাজার টাকা বেতন স্কেল

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:২৬, ৬ মার্চ ২০২৩
জাতীয় বিশ্ববিদ্যালয়ে আকর্ষণীয় চাকরি, ৫০ হাজার টাকা বেতন স্কেল
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগে একটি পদে নিয়োগ দেওয়া হবে। অনলাইনের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারবেন।

পদের নাম: সহযোগী অধ্যাপক, ইংরেজি। 

Advertisement

পদের সংখ্যা: ১। 

আবেদন যোগ্যতা: সংশ্লিষ্ট বিভাগে চার বছরমেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০–এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। 

এছাড়া এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। 

স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম সাত বছরসহ মোট ন্যূনতম ১৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম ৬ বছরসহ ন্যূনতম ৯ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। 

পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহকারী অধ্যাপক হিসেবে ন্যূনতম চার বছরসহ মোট সাত বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ সব প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত কপি ৯ সেট ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে/সরাসরি পাঠাতে হবে রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর ১৭০৪ এই ঠিকানায়।

আবেদন ফি: রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুকূলে সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ১০০০ টাকা পে-স্লিপের মাধ্যমে জমা দিতে হবে।

এই পদে আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহীদের এই https://jobs.nu.acbd/ ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!