ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৩৫ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৫, ২৮ জানুয়ারি ২০২৩
ঢাকায় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, বেতন ৩৫ হাজার
ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছ বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন লিমিটেড। এতে মানবসম্পদ বিভাগে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ। 

পদের সংখ্যা: ১টি।

আবেদনের যোগ্যতা: অ্যাকাউন্টিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্সেস বা সমমান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

এছাড়া বাংলাদেশের শ্রম আইন সম্পর্কে ধারণা, যোগাযোগ দক্ষতা ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৩-৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এইচ আর প্রজেক্ট, পিএমএস ও রিওয়ার্ড সম্পর্কে  জানাশোনা থাকতে হবে। বিশেষ করে বিপিএ, ডাটা এন্ট্রি ফার্ম, আইটি এনাবেল সার্ভিস, ম্যানুফেকচারিং বিষয়ে জানাশোনা থাকতে হবে।

বয়সসীমা: প্রার্থীর বয়সসীমা ২৫-৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন। প্রফেশনাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ২০,০০০-৩৫,০০০ টাকা। সাপ্তাহিক দুইদিন ছুটি, বিমা, দুপুরের খাবার (আংশিক), বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা প্রদান করা হবে।

চূড়ান্ত নিয়োগে পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

ডেইলি-বাংলাদেশ/জেডআর
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!