সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট বিভাগে জনবল নিয়োগ দেওয়া হবে। আপনি অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
.png)
পদের সংখ্যা: নির্ধারিত নয়।
আবেদন যোগ্যতা: সিএ সিসি পাস করতে হবে। সঙ্গে কমপক্ষে দুই বছরের এলএলবি ডিগ্রি বা সিএস প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ১-৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। লিগ্যাল কমপ্লায়েন্স/ কোড অব কনডাক্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। তবে অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। এছাড়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ম্যানেজমেন্ট স্কিল থাকতে হবে।
বয়স: প্রার্থীর বয়সসীমা ২৩-৩০ বছর। তবে নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন করবেন: আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ: ৫ ফেব্রুয়ারি, ২০২৩
চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।