[ চাকরি ]
ঢাকায় মার্কিন দূতাবাস চাকরির সুযোগ
ছবি: অন্তর্জাল
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কিন দূতাবাস। ঢাকায় জনবল নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৬ ডিসেম্বর ২০২২।
পদের নাম: প্রকিওরমেন্ট এজেন্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
প্রফেশনাল অ্যাকুইজিশন/প্রকিওরমেন্টে কমপক্ষে তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় অবশ্যই সাবলীল হতে হবে। ভাষা দক্ষতার পরীক্ষা নেয়া হতে পারে।
বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১লাখ ১০ হাজার টাকা। এছাড়া মার্কিন দূতাবাসের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধাও দেওয়া হবে।
যেভাবে আবেদন করবেন : বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক।
ডেইলি-বাংলাদেশ/এস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!