ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

জনবল নিয়োগ দেবে ই-জোন, ঘরে বসেও কাজ করা যাবে

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৬:৪২, ২৭ অক্টোবর ২০২২
জনবল নিয়োগ দেবে ই-জোন, ঘরে বসেও কাজ করা যাবে
ছবি: অন্তর্জাল

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি প্রতিষ্ঠান ই-জোন এইচআরএম লিমিডেট। প্রতিষ্ঠানটি ঢাকায় প্রোগ্রাম কো–অর্ডিনেটর প্রিভেনশন অব চাইল্ড লেবার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে সিভিসহ আবেদনপত্র পাঠাতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর ২০২২।

পদের নাম: প্রোগ্রাম কো-অর্ডিনেটর প্রিভেনশন অব চাইল্ড লেবার
পদসংখ্যা: ১
যোগ্যতা ও অভিজ্ঞতা: অ্যাকাউন্টিং বা এই সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কমপক্ষে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ডসহ অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজ জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে।

ভাষাগত যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা। তবে ঘরে বসে কাজের সুযোগও আছে।
বেতন: মাসিক বেতন ২লাখ ২৫ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে)

যেভাবে আবেদন করবেন: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক থেকে জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!