[ আন্তর্জাতিক ]
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
শনিবার (২৫ জুলাই) সিরিয়ার পূর্বাঞ্চলের সঙ্গে রাজধানী দামেস্কের সংযোগকারী অত্যন্ত গুরুত্বপূর্ণ 'দের এজ-জোর–দামেস্ক' মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কের আল-সুখনা এবং পালমিরা নামক স্থানের মধ্যবর্তী এলাকায় বাস দুটির মধ্যে এই সংঘর্ষ হয়। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত চিকিৎসার জন্য বিমান বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে।
.png)
আহতদের উদ্ধার করে হোমস সামরিক হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। এছাড়া দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, দ্রুত উদ্ধারকাজের জন্য ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এম ইউ/কে কে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!