ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরমুজে উত্তেজনা: ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে আইআরজিসির হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ২২ এপ্রিল ২০২৬
হরমুজে উত্তেজনা: ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে আইআরজিসির হামলা
ছবি: সংগৃহীত

ওমান উপকূলে একটি পণ্যবাহী কনটেইনার জাহাজে হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। হামলায় জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ বা ‘ব্রিজ’ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, ওমান উপকূল থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থানকালে একটি আইআরজিসি গানবোট জাহাজটির কাছে গিয়ে গুলি ছোড়ে।

অন্যদিকে, ইরানের রাষ্ট্রীয় তাসনিম নিউজ এজেন্সি দাবি করেছে, তাদের সামরিক বাহিনী একাধিকবার সতর্ক করার পরও জাহাজটি নির্দেশনা মানেনি। ফলে ‘আন্তর্জাতিক সমুদ্র আইন’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

Advertisement

হামলার ঘটনাস্থলটি হরমুজ প্রণালির সংলগ্ন এলাকা, যা বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। অভিযোগ রয়েছে, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই জাহাজটির নিয়ন্ত্রণকক্ষ লক্ষ্য করে গুলি চালানো হয়।

সম্প্রতি ইরান ঘোষণা দিয়েছে, তাদের বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত হরমুজ প্রণালিতে চলাচল সীমিত রাখা হবে। একই সঙ্গে এই পথ ব্যবহারকারী যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানানোর হুমকিও দেওয়া হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই
 

ডেইলি-বাংলাদেশ/টিএএস
ট্যাগ: ইরান
লিংক সফলভাবে কপি হয়েছে!