রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বন্ধের একটি পরিকল্পনার রূপরেখা পেয়েছে ইরান। প্রস্তাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। তেহরান এ প্রস্তাবটি পর্যালোচনা করছে। ওই কর্মকর্তা জানান, চাপের মুখে বা কোনো সময়সীমার মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সিদ্ধান্ত নিতে ইরান বাধ্য নয়।
এদিকে, প্রস্তাবিত পরিকল্পনার রূপরেখা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজি হয়নি পাকিস্তান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি আলজাজিরাকে বলেছেন, “৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব অথবা ১৫ দফা নিয়ে কিছু প্রতিবেদন আমাদের নজরে এসেছে। আমরা সেগুলো নিয়ে কোনো মন্তব্য করছি না। তবে শান্তির প্রক্রিয়া চলমান রয়েছে।”
.png)
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, হরমুজ প্রণালি ঘিরে নতুন ‘অপারেটিং কন্ডিশন’ বা পরিচালনার শর্তাবলি কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে তারা। রোববার আইআরজিসির নৌবাহিনী জানায়, পারস্য উপসাগরে নতুন শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য ইরানি কর্তৃপক্ষের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে তারা পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে।
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, “হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরে যাবে না। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া দ্রুত জলপথটি খুলে দেওয়ার হুমকির মধ্যেই আইআরজিসি এ অবস্থান জানিয়েছে।
প্রসঙ্গত, বর্তমান সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে ইরান, যা বিশ্বের তেল সরবরাহে বড় প্রভাব ফেলছে।
সূত্রঃ আল জাজিরা