লারিজানি বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসতে চেয়েছে- এমন যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। তেহরান এ ধরনের কোনো উদ্যোগ নেয়নি।
তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে বলেন, ট্রাম্প তার ‘ভুয়া আশা’ দিয়ে পুরো অঞ্চলকে অস্থিরতায় ঠেলে দিয়েছেন এবং এখন মার্কিন সেনাদের সম্ভাব্য হতাহত নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
.png)
লারিজানির দাবি, নিজের বিভ্রান্তিকর পদক্ষেপের মাধ্যমে ট্রাম্প তার ‘আমেরিকা ফার্স্ট’ স্লোগানকে কার্যত ‘ইসরায়েল ফার্স্ট’-এ পরিণত করেছেন এবং ইসরায়েলের ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সেনাদের ঝুঁকির মুখে ফেলেছেন।
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ এই উপদেষ্টা আরো বলেন, চলমান সংঘাত ইরান শুরু করেনি; বরং দেশটি আগ্রাসনের শিকার হয়েছে বলে তিনি দাবি করেন।
সূত্র: সিএনএন