ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
হরমুজ প্রণালী বন্ধ করল ইরান
ছবি: সংগৃহীত

ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা আঘাত হানছে তেহরান—এ অবস্থায় তেল পরিবহনের অত্যন্ত গুরত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান।

ইউরোপীয় ইউনিয়নের নেভাল মিশন এসপাইডেসের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়ে দিয়েছে ‘হরমুজ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেয়া হবে না।

তেল রফতানির জন্য বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হলো হরমুজ প্রণালী। এটি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর সবচেয়ে বড় তেল উৎপাদনকারীদের জন্য তেল রফতানির পথ। এখান দিয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় তেল পাঠায় সৌদি আরব, ইরান, ইরাক, সংযুক্ত আরব আমিরাত। সরু এ সামুদ্রিক পথটি ওমান উপসাগর এবং আরব সাগরকে যুক্ত করেছে।

Advertisement

এক কর্মকর্তা বলেছেন, ইরান আনুষ্ঠানিকভাবে হরমুজ প্রণালী বন্ধের ব্যাপারে কোনো নির্দেশ দেয়নি। তবে ইরান দীর্ঘ সময় ধরে বলে আসছে যদি তাদের ওপর কোনো ধরনের হামলা হয় তাহলে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে।

প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা করেছে ইরান। হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে অচলাবস্থা তৈরি হয়েছে। এই অঞ্চলের বেশিরভাগ দেশ আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!