ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা, উত্তেজনা কমাতে আগ্রহী তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
বেঁচে আছেন ইরানের সর্বোচ্চ নেতা, উত্তেজনা কমাতে আগ্রহী তেহরান
আয়াতুল্লাহ আলি খামেনি - ফাইল ফটো

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র দেশজুড়ে হামলা চালানোর পরও দেশের সর্বোচ্চ নেতা জীবিত আছেন।

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি “আমার জানা মতে জীবিত আছেন”। 

রাজধানী তেহরান থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি আরো বলেন, “সব উচ্চপদস্থ কর্মকর্তাও জীবিত আছেন।”

Advertisement

আরাঘচি জানান, তিনি উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদেরকে ব্যাখ্যা করেছেন যে ইরানের তাদের ওপর হামলা করার কোনো ইচ্ছা নেই। 

তিনি বলেন, “আমরা প্রকৃতপক্ষে আত্মরক্ষার অংশ হিসেবে আমেরিকান ঘাঁটিগুলোর ওপর হামলা চালাচ্ছি।”

তিনি আরো বলেন, বর্তমানে ওয়াশিংটনের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তবে “আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে। আমরা অবশ্যই উত্তেজনা কমাতে আগ্রহী।”

সূত্র: গাল্ফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!