ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৬
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গার্ড কমান্ডার ইসরায়েলি হামলায় নিহত
ফাইল ফটো

ইসরায়েলি হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী গার্ডের কমান্ডার মোহাম্মদ পাকপুর নিহত হয়েছেন।

শনিবার বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও বিপ্লবী গার্ড কমান্ডার নিহতের খবর জানিয়েছে।

Advertisement

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা সকালের হামলায় বিপ্লবী গার্ডের কমান্ডার ও ইরানের গোয়েন্দা প্রধান নিহত হয়েছেন।

সকাল থেকে ইরানে হামলা চালায় ইসরায়েল। একপর্যায়ে হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। হামলার লক্ষ্য ছিল ইরান প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও সামরিক কমান্ডারদের হত্যা করা। তবে, হামলার চূড়ান্ত ফলাফল এখনো জানা যায়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, 'আমরা হয়ত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি, কিন্তু এটি বড় সমস্যা নয়।'

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!