রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হলেও একজন এশীয় বংশোদ্ভূত ব্যক্তি নিহত হয়েছেন। হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
আমিরাত সরকার এ হামলাকে জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, উত্তেজনা বৃদ্ধির এ ঘটনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার দেশটি সংরক্ষণ করে।
.png)
ঘটনার পর রাজধানীসহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল-সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-ধফরা বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি।
সূত্র: আল-জাজিরা