ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সৌদি যুবরাজের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ২৩ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগের আগ্রহ সৌদি যুবরাজের
ডোনাল্ড ট্রাম্প ও মোহাম্মদ বিন সালমান। ফাইল ফটো- রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার ফোনালাপে সৌদি যুবরাজ আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিনিয়োগ ও বাণিজ্য বাড়ানোর কথা বলেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ায় সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরব আগামী চার বছরে যুক্তরাষ্ট্রে ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে।

উল্লেখ্য, ২০১৭ সালে প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প সৌদি আরবকে তার প্রথম বিদেশ সফরের গন্তব্য হিসেবে নির্বাচন করেছিলেন। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের একটি ঐতিহাসিক মিত্রতা রয়েছে। ট্রাম্প তার প্রথম শাসনামলে সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি ও নিরাপত্তা অংশীদার হিসেবে চিহ্নিত করেছিলেন।

Advertisement

এ ফোনালাপের মাধ্যমে দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা আরো জোরালো হয়েছে, বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!