ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিয়ানমারের অভিবাসীদের নৌকা ফিরিয়ে দিলো মালয়েশিয়া

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৪২, ৫ জানুয়ারি ২০২৫
মিয়ানমারের অভিবাসীদের নৌকা ফিরিয়ে দিলো মালয়েশিয়া
অভিবাসন কর্মকর্তারা একটি নদী তীরবর্তী এলাকা পরীক্ষা করছেন, যেখানে গত বছরের ২ ফেব্রুয়ারি মালয়েশিয়ার বিডোরে রোহিঙ্গা শরণার্থীসহ ১০০ জনেরও বেশি মিয়ানমার অভিবাসী পালিয়ে গিয়েছিলেন। ছবি: রয়টার্স

মিয়ানমার থেকে প্রায় ৩০০ জন নথিবিহীন অভিবাসীকে নিয়ে আসা দুটি নৌকাকে দেশের জলসীমা থেকে ফিরিয়ে দিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় লাংকাউইয়ের উত্তরাঞ্চলীয় রিসোর্ট থেকে দুই নটিক্যাল মাইল (৩.৭ কিলোমিটার) দক্ষিণ-পশ্চিমে ছিল নৌকাগুলো।

এমএমইএ মহাপরিচালক মোহম্মদ রোসলি আবদুল্লাহ এক বিবৃতিতে বলেছেন, নৌকায় থাকা অভিবাসীদের যাত্রা চালিয়ে যাওয়ার জন্য জাতীয় সামুদ্রিক সীমান্তে ফিরিয়ে দেওয়ার আগে তাদেরকে খাদ্য ও বিশুদ্ধ পানীয় জলসহ সহায়তা দেওয়া হয়েছে।

Advertisement

তিনি আরো উল্লেখ করেন, মিযানমার থেকে আসা ঐ নৌকাগুলোর গতিবিধি সম্পর্কে অতিরিক্ত তথ্য পেতে থাই কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন তারা।

এর আগে, শুক্রবার মালয়েশিয়ার পুলিশ মিয়ানমার থেকে আসা প্রায় ২০০ রোহিঙ্গা অভিবাসীকে আটক করে, তাদের নৌকা লংকাউইতে ভেসে গিয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, নৌকায় করে মালয়েশিয়ায় পৌঁছাতে বা থাইল্যান্ডের সঙ্গে ছিদ্রযুক্ত সীমান্ত দিয়ে বিভিন্ন দেশে লুকিয়ে যাওয়ার জন্য তারা প্রায়শই কঠিন অবস্থার মধ্যে মাসব্যাপী সমুদ্র ভ্রমণ করে থাকেন। 

বেশ কয়েক দশক ধরেই মিয়ানমারের রোহিঙ্গারা নিজেদের মাতৃভূমিতে নিপীড়নের শিকার হচ্ছেন। নির্যাতন থেকে বাঁচতে তাদের অনেকেই পার্শ্ববর্তী মালয়েশিয়া বা বাংলাদেশে শরণার্থী শিবিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!