শনিবার (৪ জানুয়ারি) সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিমানবন্দরে সাময়িকভাবে বিমান আগমন ও প্রস্থান বন্ধ করে দেয়া হয়। বেসামরিক বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াটসিয়া।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে রোসাভিয়াটসিয়ার একজন প্রতিনিধি লিখেছেন, বিমানবন্দরটি সাময়িকভাবে বিমান অবতরণ বা উড্ডয়ন করতে দেয়া হচ্ছে না। বিমানের ক্র, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ও পরিষেবা কর্মীরা ফ্লাইট নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছেন—এটিই সর্বোচ্চ অগ্রাধিকার বিষয়।
.png)
লেনিনগ্রাদ অঞ্চলের (যেখানে সেন্ট পিটার্সবার্গ অবস্থিত) গভর্নর আলেকজান্ডার দ্রজদেঙ্কো জানিয়েছেন, রুশ বাহিনী ফিনল্যান্ড উপসাগরের লুগা উপকূলের কাছে দুটি ড্রোন ভূপাতিত করেছে। এর আগে রাশিয়ার বিমানবন্দরগুলো ইউক্রেনীয় ড্রোন হামলার ঝুঁকির সময় সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
সূত্র: রয়টার্স