ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের আরেক বিমানে ত্রুটি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৫, ৩০ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ কোরিয়ায় জেজু এয়ারের আরেক বিমানে ত্রুটি
ফাইল ফটো

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় ১৭৯ জন আরোহী নিহতের একদিন পর জেজু এয়ারলাইনের আরেকটি যাত্রীবাহী বিমানের ল্যান্ডিং গিয়ারে ত্রুটি দেখা গেছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই সমস্যায় পড়ে।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকালে জেজু এয়ারের ফ্লাইট ৭সি১০১ জেজুর উদ্দেশে রওনা হয়েছিল। সিউলের জিম্পো বিমানবন্দর থেকে উড্ডয়ন করার কিছুক্ষণ পরই এর ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা যায়। ফলে বিমানটি আবারও বিমানবন্দরে ফেরত আসে।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিমানটি জিম্পোতে নিরাপদে ফিরে আসে কিন্তু ঠিক কী ধরনের সমস্যায় পড়ে বিমানটিকে ফিরিয়ে নেয়া হয় তা স্পষ্ট করা হয়নি।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) জেজু এয়ারের একটি বিমান ১৮১ আরোহী নিয়ে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়। এ সময় ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে রানওয়ের দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে প্রচণ্ড শব্দে  বিস্ফোরণ হয় বিমানটিতে।

যাত্রীদের সবাই এবং চারজন ক্রু ঘটনাস্থলেই মারা গেছেন; বাকি যে দু’জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এর আগে এত ভয়াবহ বিমান দুর্ঘটনার রেকর্ড নেই। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার  প্রকৃত কারণ এখনও জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!