রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
প্রতিবেদনে জানানো হয়, বিমানটিতে ১৭৫ যাত্রী ও ৬ ক্রুসহ মোট ১৮১ আরোহী ছিল। এখন পর্যন্ত দুজন ক্রুকে জীবিত ও ১৫১ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে।এখনও উদ্ধার না হওয়া বাকী সবাই নিহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
.png)
জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬ বিমানটি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মুয়ান বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে। সকাল ৯টার কিছু পরে বিমানটি অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয় বিমানটি।
সূত্র: রয়টার্স