রোববার (২৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ জিওলা প্রদেশের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। থাইল্যান্ড থেকে বিমানটি ফিরছিল। বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে আচমকা বিপথগামী হয়। মাটিতে আছড়ে ভেঙে পড়ে।
বিমানবন্দরের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কর্তৃপক্ষ আরোহীদের উদ্ধারে কাজ করছে। এদিকে দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ নিউজ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকা অবস্থায় দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ।
.png)
বিধ্বস্ত বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, বিমানে আশেপাশে ধোঁয়া ও আগুন জ্বলছে।
সূত্র: রয়টার্স