জাপানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, সাইবার হামলার পলে দেশীয় এবং আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন যাত্রীরা।
তবে বিমান সংস্থাটি স্পষ্ট ভাবে জানায়নি কোনো বিমান বাতিল করা হয়েছে কি-না। তবে বিমান ওঠানামায় বেশ প্রভাব পড়েছে বলেও স্থানীয় সূত্রে খবর।
.png)
সাইবার হামলার জেরে জাপান এয়ারলাইন্সের অন্তর্দেশীয় বিমান পরিষেবায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। বিমান সংস্থাটি যাত্রীদের জানিয়েছে, সাইবার হামলার শিকার হয়েছেন তারা। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমানের টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে।
আর এই অসুবিধার জন্য যাত্রীদের কাছে ক্ষমাপ্রার্থনাও করেছে সংস্থাটি। আচমকা এই ঘটনার জেরে যাত্রীদের বেশ ভোগান্তির মুখে পড়তে হয়েছে।