মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রোববারের ভূমিকম্পটির গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৫ মাইল)। রাজধানী পোর্ট ভিলা থেকে ৩০ কিলোমিটার পশ্চিমে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ভূমিকম্পের কারণে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পায়নি কর্তৃপক্ষ। তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
ভানুয়াতু দ্বীপ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রিং অব ফায়ারের ওপর অবস্থান করায় এখানে প্রায় ভূমিকম্প আঘাত হানে। এর আগে গত ১৭ ডিসেম্বর এই দ্বীপে ৭ দশমিক ৪ ভূমিকম্প আঘাত হানে। এর ফলে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে পশ্চিমা দেশগুলোর একাধিক দূতাবাসের ভবনসহ বহু স্থাপনা বিধ্বস্ত হয়।
.png)