ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

রাশিয়া থেকে ৫ শতাধিক সেনার মরদেহ দেশে ফেরালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:২৪, ২১ ডিসেম্বর ২০২৪
রাশিয়া থেকে ৫ শতাধিক সেনার মরদেহ দেশে ফেরালো ইউক্রেন
ফাইল ফটো

রাশিয়া থেকে ৫ শতাধিক সেনার মরদেহ দেশে ফিরিয়ে এনেছে ইউক্রেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া থেকে ৫০৩ জন নিহত ইউক্রেনীয় সেনা সদস্যের মরদেহ তারা ফিরে পেয়েছে।

২০২২ সালে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের মধ্যে যে সব বিষয় এখনো চালু আছে তার মধ্যে অন্যতম হলো বন্দি ও মরদেহ বিনিময়।

Advertisement

যুদ্ধবন্দিদের চিকিৎসার জন্য সমন্বয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনের ৫০৩ সেনার মরদেহ রাশিয়া থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে।

তাছাড়া চলতি মাসের প্রথম দিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছিলেন, যুদ্ধে ইউক্রেনের ৪৩ হাজার সেনা নিহত হয়েছেন ও তিন লাখ ৭০ হাজার আহত হয়েছেন।

এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালের দিকে এই হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত একজনের নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অনেকে।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেন, রাশিয়া আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এক্ষেত্রে কিনজাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও জানান তিনি।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!