ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উত্তর ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৬, ৬ ডিসেম্বর ২০২৪
উত্তর ক্যালিফোর্নিয়ায় ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ভূমিকম্প; প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার উপকূলে শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় ক্যালিফোর্নিয়ার উপকূলের কিছু অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল, পরে সেটি বাতিল করা হয়। তবে জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্রের পক্ষ থেকে ‘বিপদজনক অঞ্চল’ এড়াতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপের বিশেষজ্ঞরা বলেছেন যে ভূমিকম্পটি সকালে উপকূলীয় শহর ফার্নডেল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে অনুভূত হয়। 

এটি দক্ষিণের সান ফ্রান্সিসকো পর্যন্ত অনুভূত হয়েছিল। সেখানকার বাসিন্দারা কয়েক সেকেন্ডের জন্য একটি ঘূর্ণায়মান গতি অনুভব করেছিল। এরপরে ছোট ছোট একাধিক আফটারশক অনুভূত হয়।

এরই মধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেই ঘরবাড়ি ছেড়ে সরে গেছেন।

ভূমিকম্পে ক্যালিফোর্নিয়ার উত্তর-পূর্বে অবস্থিত হামবোল্ট কাউন্টিতে বর্তমানে প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎহীন। এছাড়া  তাৎক্ষণিকভাবে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!