ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ৫ ডিসেম্বর ২০২৪
ইরানে ৫.৭ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের খুজেস্তান প্রদেশের মাসজেদ সোলেমান থেকে প্রায় ৩৬ কিলোমিটার (২২ মাইল) দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলটি শনাক্ত করেছে। 

জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে, ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার (৬.২ মাইল) গভীর বিস্তৃত ছিল। এখন পর্যন্ত তাৎক্ষণিকভাবে কোনো হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের প্রভাবের সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নির্ধারণ করা বাকি রয়েছে।

চলতি বছরের জুনেও ইরানের উত্তর-পূর্বাঞ্চলের কাশমার শহরে ভূমিকম্প হয়।  এতে ওই সময় চার ব্যক্তি নিহত এবং অন্তত ১২০ জন আহত হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!