বুধবার সংবাদ সম্মেলন করে এমন ঘোষণা দেন হাসপাতালের সুপার ডাক্তার সুশান্ত সেনগুপ্ত ও ট্রাস্টের সম্পাদক দীপক সরকার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশি রোগীদের বয়কট নয় বরং অতিথির রূপে আপ্যায়ন করা হবে। বয়কট প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমত ক্ষোভের সুরে জানায়, চিকিৎসা পরিষেবার জন্য যেসব রোগী ভারতে যাচ্ছেন তাদের চিকিৎসা না দেওয়া অমানবিক। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এবং চিকিৎসক হিসেবে রোগীকে ফিরিয়ে দেওয়া উচিত নয়।
.png)
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মানুষ আর্থিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত। আর তাদের হাসপাতালে যে ২ শতাংশের কাছাকাছি বাংলাদেশি রোগী আসেন তারাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। তাই রোগীর পরিবারের দিকে তাকিয়ে ১০ শতাংশ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।
তবে এই মূল্যছাড় কতদিন চলবে তার কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি।
এর আগে, বাংলাদেশি রোগী বয়কটের ঘোষণার তীব্র নিন্দা ও বিরোধিতা করে ভারতীয় চিকিৎসকদের বৃহত্তম সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (আইএমএ)। এরপরই দক্ষিণ কলকাতার বেহালার এই বেসরকারি হাসপাতালের ঘোষণা রীতিমতো সাড়া ফেলেছে পশ্চিমবঙ্গে ও ভারতে।