ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক এরদোয়ানের

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২১:১৪, ৩০ নভেম্বর ২০২৪
মুসলিম বিশ্বকে এক হওয়ার ডাক এরদোয়ানের
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান- ফাইল ফটো

মুসলিম প্রধান দেশগুলোকে একত্রিত হয়ে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শুক্রবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর দেওয়া হয়।

Advertisement

এরদোয়ান জানান, তুরস্ক মুসলিম বিশ্বের পক্ষ থেকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনিদের জন্য সর্বাধিক সাহায্য প্রদানকারী দেশগুলোর একটি তুরস্ক। সেই সঙ্গে গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে আসছে দেশটি।

এরদোয়ানের বক্তব্য ইসরায়েলের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার গুরুত্ব তুলে ধরে। তার বক্তব্য নতুন করে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তুরস্ক এর আগেও হামাসের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেছে বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়। এবং এই প্রক্রিয়া এগিয়ে নেয়ার পক্ষে জনমত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!