এমন বিষ্ময়কর হুমকি দিয়ে ভাইস-প্রেসিডেন্ট সারা দুতার্তে বলেন, ‘আমি গুপ্তঘাতকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। যদি আমাকে কখনো হত্যা করা হয় তাহলে প্রেসিডেন্ট, তার স্ত্রী-সন্তান এবং সংসদের স্পিকারকে ওই ঘাতক হত্যা করবে। আমি এটি মজা করে বলছি না।’
দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে শক্তিশালী দুই রাজনৈতিক পরিবারের মধ্যে বিভেদ বৃদ্ধির নাটকীয় লক্ষণ এটি।
.png)
সকালের দিকে এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট বেশ অশালীন ভাষায় কথা বলেন। তিনি বলেন, ‘আমি বললাম (ঘাতককে), যতক্ষণ না তুমি তাদের হত্যা করবে, ততক্ষণ থামবে না। তারপর সে হ্যাঁ বললো।’
সারা দুতার্তে বলেন, ‘এই দেশ জাহান্নামে যাচ্ছে কারণ আমরা এমন এক ব্যক্তির নেতৃত্বে পরিচালিত হচ্ছি, যিনি জানেন না কীভাবে প্রেসিডেন্ট হতে হয়। আর তিনি মিথ্যাবাদী।’
এদিকে ভাইস প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রেসিডেন্টের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক্সিকিউটিভ সেক্রেটারি লুকাস বারসামিন।
তিনি বলেছেন, এমন সক্রিয় হুমকির পর চৌকস প্রেসিডেন্ট গার্ডকে তাৎক্ষণিক যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রেসিডেন্টকে হত্যার হুমকি দেওয়ায় ভাইস-প্রেসিডেন্টের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।
সূত্র: সিএনএন