সোমবার (১১ নভেম্বর) ইউক্রেনের জাপোরিজিয়ায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন নিহত এবং আরো অনেকে আহত হয়েছে। এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে ইরানের তৈরি ১৪৫টি শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে মস্কো।
রুশ বাহিনী যখন ইউক্রেনে অভিযান শুরু করে তখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক পার্টির নেতা জো বাইডেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধার পর বাইডেন প্রশাসন দ্ব্যর্থহীনভাবে ইউক্রেনের সমর্থনে দাঁড়িয়ে যায় এবং রাশিয়ার বিরুদ্ধে শত শত নিষেধাজ্ঞা জারির পাশাপাশি ইউক্রেনে কোটি কোটি ডলার সহায়তা প্রদান করতে থাকে।
.png)
প্রায় তিন বছরে হাজার হাজার কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ইউরোপের বেশিরভাগ দেশও ইউক্রেনকে সর্বাত্মক সহায়তা করেছে। পাশাপাশি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এত কিছুর পরও পুতিনের রাশিয়াকে বেকায়দায় ফেলতে পারেনি তারা। উল্টো যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের বেকায়দায় ফেলেছেন পুতিন।