ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:২৮, ৮ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনছে ইসরায়েল
এফ-১৫ যুদ্ধবিমান - ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দুই দেশ ফিলিস্তিন ও লেবাননের সঙ্গে রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত থাকা অবস্থাতেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে অত্যাধুনিক এফ-১৫ যুদ্ধবিমান কিনতে যাচ্ছে দখলদার ইসরায়েল। এই লক্ষ্যে মার্কিন বিমান নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ৫২০ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) চুক্তি স্বাক্ষরের এই ঘোষণা দেওয়া হয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বুধবার স্বাক্ষরিত এই চুক্তিটি যুক্তরাষ্ট্র প্রশাসন ও কংগ্রেস দ্বারা অনুমোদিত একটি বড় সহায়তা প্যাকেজের অংশ। এতে আরো ২৫টি যুদ্ধবিমান ক্রয়ের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিমানগুলো সর্বাধুনিক অস্ত্র ব্যবস্থা ও উন্নত ইসরায়েলি প্রযুক্তির সঙ্গে সংযুক্ত থাকবে। এই আধুনিকায়িত বিমানগুলো ইসরায়েলি বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কৌশলগত শ্রেষ্ঠত্ব বজায় রাখতে সহায়তা করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০৩১ সাল থেকে বিমানগুলো সরবরাহ শুরু হবে। বছরে চার থেকে ছয়টি বিমান সরবরাহ করা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। যাদের বেশিরভাগই নারী ও শিশু। সহিংসতা লেবাননেও ছড়িয়ে পড়েছে। সেখানে ইসরায়েলি বিমান ও স্থল হামলায় প্রায় ৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!