ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ‘বোমা হামলার হুমকি’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ৬ নভেম্বর ২০২৪
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে ‘বোমা হামলার হুমকি’
ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া’র ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ল্যারি ক্র্যাসনার  বলেন, নির্বাচনের দিন শহর শান্তিপূর্ণ থাকলেও দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে রাজ্যে।

এর একটি ছিল মিথ্যা বোমা হামলার হুমকি, ফিলাডেলফিয়ার বিভিন্ন স্থানে বোমা হামলা হতে পারে এমন হুমকি দেয়া হয়েছিল। হুমকিগুলো রুশ সূত্র থেকে এসেছে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

বোমা হামলার হুমকি পেয়ে ফিলাডেলফিয়ার সব স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছিল।

Advertisement

একটি কেন্দ্র টানা ২৩ মিনিট বন্ধ ছিল, পরে সে সময় বাড়ানো হয়। দ্বিতীয় ঘটনা ছিল, একজন ব্যক্তি ভোটকেন্দ্রে গিয়ে বোমা হামলা করার হুমকি দেওয়ার পর তাকে আটক করা হয়।

এর আগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ার ফুলটন কাউন্টিতে বোমাতঙ্কের গুজবে ৩০ মিনিটের জন্য অন্তত কয়েকটি ভোট কেন্দ্র খালি ছিল।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!