ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বোমা মারার হুমকি, জর্জিয়ায় নির্বাচনকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:০০, ৫ নভেম্বর ২০২৪
বোমা মারার হুমকি, জর্জিয়ায় নির্বাচনকর্মী গ্রেফতার
ছবি: সংগৃহীত

নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকির অভিযোগে যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় একজন নির্বাচনকর্মী গ্রেফতার হয়েছেন। তিনি জর্জিয়ায় আগাম ভোটের সময় একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করেছিলেন।

মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, গ্রেফতার ব্যক্তির নাম নিকোলাস উইমবিশ। বয়স ২৫ বছর। তিনি গত ১৬ অক্টোবর জর্জিয়ার গ্রে শহরের জোন্স কাউন্টি ইলেকশন অফিসে একজন নির্বাচনকর্মী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সেদিন একজন ভোটারের সঙ্গে তাঁর ঝগড়া হয়েছিল।

জানা গেছে, উইমবিশ কাউন্টির প্রধান নির্বাচনী কর্মকর্তাকে (ইলেকশন সুপারিনটেনডেন্ট) নির্বাচনকর্মীদের ওপর বোমা হামলার হুমকি দিয়ে একটি চিঠি পাঠান। প্রসিকিউটররা বলেন, সেটি এমনভাবে লেখা হয়েছে যেন চিঠিটি ওই ভোটারের কাছ থেকেই এসেছে।

Advertisement

চিঠিতে অভিযোগ তোলা হয়, উইমবিশ একজন ‘উদারনৈতিক গুপ্ত ভোট প্রতারক’। যিনি লাইনে থাকা ভোটারদের ভোট দেওয়া নিয়ে বিভ্রান্ত করেছিলেন। অভিযোগপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানায়, চিঠির শেষে একজন ‘জোন্স কাউন্টি ভোটার’ সই করা। চিঠিতে আরো বলা হয়েছে, উইমবিশ এবং অন্যদের উচিত নিজেদের পেছনে কী হচ্ছে সেদিকে খেয়াল রাখা। এবং সতর্ক করে দিয়ে বলেছে, ‘আমাদের নির্বাচন চুরি নিয়ে লোকজন চরম শিক্ষা পাবে!

চিঠির শেষে হাতে লেখা একটি নোট ছিল বলেও জানান প্রসিকিউটরা। সেখানে লেখা ছিল, আগাম ভোটের জায়গায় বোমা, চুরুট জ্বলছে, নিরাপদ থাকুন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!