জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফাখরি এই নিষেধাজ্ঞাকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘এটি গাজার ফিলিস্তিনিদের জন্য নিশ্চিত মৃত্যুর শামিল।’
গত সোমবার ইসরায়েলি পার্লামেন্টের অনুমোদিত এই আইন ইউএনআরডব্লিউএ এর কার্যক্রম কঠোরভাবে সীমিত করবে। এর ফলে গাজা, পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমসহ ইসরায়েল নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে ইউএনআরডব্লিউএ এর খাদ্য সরবরাহ ও মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
.png)
ফাখরি বলেন, এটি কেবল গাজার জনগণের খাদ্যের অধিকারের ওপর আঘাত নয়, জাতিসংঘের কার্যক্রমের ওপরও আক্রমণ।
গাজায় বর্তমান পরিস্থিতিকে ‘হতাশাজনক ও ভয়াবহ’ আখ্যা দিয়ে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনযাত্রাকে বিপন্ন করে তুলছে, এবং এটি মানবিক সংকট আরো গভীর করবে।