ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে ইসরায়েলি হামলা, স্যাটেলাইটে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১০, ২৭ অক্টোবর ২০২৪
ইরানে ইসরায়েলি হামলা, স্যাটেলাইটে ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ
ছবি: রয়টার্স

ইরানে শনিবার ভোর রাতে প্রতিশোধ নিতে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের পক্ষ থেকেও এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশে হামলা চালানো হয়েছে। এরইমধ্যে ইসরায়েলের চালানো বিমান হামলার ছবি প্রকাশ করেছে একটি বাণিজ্যিক স্যাটেলাইট। এতে বলা হয়েছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যবহৃত সলিড ফুয়েল ভবনকে লক্ষ্য করে হামলা চালিয়েছে তেল আবিব। পৃথক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন মার্কিন দুই গবেষক। 

ওই দুই গবেষকের একজন হলেন, জাতিসংঘের সাবেক ওয়েপন ইন্সপেক্টর এবং ইনস্টিটিউট ফর সায়েন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি রিসার্সের প্রধান ডেভিড আলব্রাইট। আরেক জন হলেন, ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাঙ্ক অ্যাসোসিয়েট রিসার্চ অ্যানালাইসিস এট সিএনএ’র ডেকার ইভিলেনথ। 

এই দুই গবেষক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইসরায়েল তেহেরানের পার্শ্ববর্তী সামরিক ভবনে ভয়াবহ হামলা চালিয়েছে। ইভিলেনত বলেন, ইসরায়েল খোজিকে হামলা চালিয়েছে। যেখানে ইরান ক্ষেপণাস্ত্র উৎপাদন করে। 

Advertisement

রয়টার্সও জুলাইয়ে তার এক প্রতিবেদনে জানায়, খোজিরে ব্যাপক সম্প্রসারণের কাজ চলছে। ইভিলেনথ বলেন, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদনের ব্যাপক ক্ষতি করেছে। 

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গত ১ অক্টোবর ইরানের চালানো দুই শতাধিক ক্ষেপণান্ত্র হামলার প্রেক্ষিতে ইসরায়েলের বিমান বাহিনী তিন ভাগে বিভক্ত হয়ে ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা এবং তেহেরানের আশপাশসহ দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালায়।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলে আইলাম, খুজেস্তান এবং তেহরানের আশেপাশে হামলা চালাতে খুবই উজ্জল ওয়ারডেহ ব্যবহার করেছে। 

ইভিলেনথ বলেন, বাণিজ্যিক স্যাটেলাইট ফার্ম থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, ইসরায়েলের বিমান হামলায় খোজিরে দুটি ভবন ধ্বংস করা হয়েছে। যেখানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণান্ত্রে কঠিন জ্বালানি মেশানো হয়। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!