ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইরানে দুর্বল হামলাকে অতিরঞ্জিত করে দেখাতে চাচ্ছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:১৬, ২৬ অক্টোবর ২০২৪
ইরানে দুর্বল হামলাকে অতিরঞ্জিত করে দেখাতে চাচ্ছে ইসরায়েল
ইসরায়েলি যুদ্ধবিমান, ছবি: এএফপি (ফাইল)

ইরানে হামলায় শতাধিক যুদ্ধবিমান ব্যবহার সংক্রান্ত প্রতিবেদনকে ‘ডাহা মিথ্যা’ বলেছে ইরানি সংবাদমাধ্যম।

ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির সূত্রের বরাত দিয়ে বলেছে, হামলায় ১০০টি ইসরায়েলি সামরিক বিমানের ভূমিকা রয়েছে বলে যে প্রতিবেদন হয়েছে সেটি ডাহা মিথ্যা। কারণ ইসরায়েল নিজের দুর্বল আক্রমণকে অতিরঞ্জিত করে দেখাতে চাচ্ছে।

সেই সঙ্গে ইসরায়েলি যুদ্ধবিমান হামলার সময় ইরানের আকাশসীমা অতিক্রম করেনি বলেও তাসনিম নিউজের প্রতিবেদনে দাবি করা হয়। 

তবে এতে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী।

Advertisement

উল্লেখ্য, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়- ১৪০টি যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের ২০ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের বিমান প্রতিরক্ষাসহ ক্ষেপণাস্ত্র কারখানাগুলোতে আঘাত করা হয়েছে। হামলা শেষে ইসরায়েল জানিয়েছে, ‘প্রতিশোধমূলক হামলা এবং মিশনটি সম্পন্ন হয়েছে।’

দুই ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, রাতে প্রায় ২০টি স্থানে আঘাত করার পর ইসরায়েলের সময় ভোর ৫টা নাগাদ ইরানে ইসরায়েলের হামলা শেষ হয়।

সিএনএন বলছে, তেহরানে স্থানীয় সময় রাত ২টার পর প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। তিন ঘণ্টা পর বিস্ফোরণের দ্বিতীয় তরঙ্গের খবর পাওয়া যায়।

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলায় ১৪০টি যুদ্ধবিমান অংশ নেয় বলে ইরান ইন্টারন্যাশনালের খবরে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আই২৪ নিউজ জানায়-ইরানের বিভিন্ন সাইট লক্ষ্য করে ১৪০টি ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালায়। 

সূত্র: টাইমস অব ইসরায়েল, তাসনিম নিউজ

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!