সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য মিনাস গেরাইসে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে।
অগ্নিনির্বাপণ বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট হেনরিক বার্সেলোস জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিল হেলিকপ্টারটি। শনিবার সকালে ওরো প্রেটো শহরের কাছে সন্ধান পাওয়া গেছে।
.png)
হেলিকপ্টারটিতে চারজন দমকলকর্মী, একজন নার্স এবং একজন চিকিৎসক ছিলেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওরো প্রটোর কাছে বিধ্বস্ত হওয়া একটি ছোট বিমান অনুসন্ধানে সহায়তার জন্য শুক্রবার এই ক্রদের পাঠানো হয়েছিল।