দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের উত্তরাঞ্চলে অবস্থিত মিসরাহ গ্রামে ইসরায়েলি শত্রুদের হামলায় ৯ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১৫ জন। এছাড়া উত্তরাঞ্চলীয় বাতরুন শহরের কাছে অবস্থিত দেইর বেলা শহরে ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে এবং আরো চারজন আহত হয়েছে।
এদিকে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় বারজা শহরে ইসরায়েলি হামলায় চারজন নিহত এবং আরো ১৮ জন আহত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় নাবাতিহ শহরেও হামলা চালিয়েছে ইসরায়েল। সেখানে আটজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
.png)
এদিকে গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে। এই হামলার পর অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান আরো তীব্রতর হয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরো ৯০ জন আহত হয়েছেন। ফিলিস্তিনি বার্ত সংস্থা ওয়াফা জানায়, শুক্রবার রাতের হামলায় জাবালিয়ায় চারটি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে ২২ জন নিহত হন। এখনো ১৪ জন নিখোঁজ রয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।