ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ২৪ ঘণ্টায় ১৫০ নিশানায় ইসরায়েলের হামলা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ৭ অক্টোবর ২০২৪
লেবাননে ২৪ ঘণ্টায় ১৫০ নিশানায় ইসরায়েলের হামলা
পুরোনো ছবি

লেবাননে স্থল অভিযান শুরুর পর গত ২৪ ঘন্টায় লেবাননের ১৫০ স্থাপনায় হামলা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। রোববার সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া আইডিএফ হিজবুল্লাহর শক্ত ঘাঁটি দাহিয়েহের বেশ কয়েকটি ভবনের কাছাকাছি বেসামরিক লোকদের সরিয়ে নেয়ার জন্য আদেশ জারি করেছে। এ এলাকাটি লেবাননের দক্ষিণাঞ্চলে অবস্থিত।

সামরিক বাহিনী জানিয়েছে, প্রতিরক্ষা বাহিনীর ৯৮ এবং ৩৬ ডিভিশনের সঙ্গে সেনারা অভিযান চালিয়ে অস্ত্রাগার টানেল ও হিজবুল্লাহর অন্যান্য স্থাপনা ধ্বংস করে দিয়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে এ হামলা চালানো হয়েছে।

Advertisement

প্রতিবেদনে বলা হয়েছে, এ দিন হিজবুল্লাহর সেনাদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এছাড়া তাদের ও তাদের স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

এদিকে বিবিসির এক বিশ্লেষনে বলা হয়েছে, সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। গত এক বছরে বিশ্বে অনেক বিপদের মুহূর্ত এসেছে। তবে এবারেরটি সব চেয়ে ভয়াবহ। গত সাত দিনের মধ্যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়েছেন। লেবাননে স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। ইরান প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েলে। তেহরানে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে তেল আবিব।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!