দেশটির পুলিশ জানিয়েছে, চার বাংলাদেশি নাগরিক ভিসানামের একটি নির্মাণ সাইটে অবৈধ কাগজপত্র দিয়ে অবৈধভাবে কাজ করছেন এমন একটি গোপন তথ্যের ভিত্তিতে নামক্কাল পুলিশ শনিবার ভোরে তাদের গ্রেফতার করে।
পুলিশ আরো জানিয়েছে, পুলিশ তদন্ত করে দেখেছে চার বাংলাদেশির একজনের কাছে বৈধ পাসপোর্ট এবং অন্যান্য নথি ছিল। কিন্তু বাকি তিনজনের কাছে বৈধ কাগজপত্র ছিল না।
.png)
গ্রেফতার হওয়া ওই তিনজন হলেন— মাহমুদ মোল্লাহ, হানিফ ও আশরাফুল ইসলাম। পুলিশ তাদের গ্রেফতার করে চেন্নাইয়ের পুজল কারাগারে রিমান্ডে নেয়। বৈধ কাগজপত্রওয়ালা বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, বাংলাদেশি নাগরিকেরা গত নয় মাস ধরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানতে পুলিশ আরও তদন্ত করছে।
এর আগে, গত মাসের শেষ দিকে তামিলনাড়ুতে ছয় বাংলাদেশিকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ। রাজ্যের দক্ষিণ তিরুপ্পুর জেলার একটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়। স্থানীয় পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্সের কর্মীদের নিয়ে গঠিত একটি দল দক্ষিণ তিরুপ্পুরের ওই বাস স্ট্যান্ড থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। পরে সবার আধারকার্ড ও অন্যান্য নথিপত্র যাচাই করে দেখা যায় যে, গ্রেপ্তার হওয়াদের মধ্যে ছয়জন বাংলাদেশি। মূলত তাদের কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নেয়া হয়েছিল।
সূত্র: দ্য হিন্দু