এদিকে শুরু থেকেই ইলন ট্রাম্পের বিরোধীতা করে আসলেও ট্রাম্পকে দুই দফা হত্যাচেষ্টার পর থেকে ইলন তাকে সমর্থন করতে শুরু করেন। জনসমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে তিনি ট্রাম্পকে পুনরায় নির্বাচিত করার জন্য সবার প্রতি আহবান জানান।
গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলা থেকে অল্পের জন্য রক্ষা পান সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। প্রাণে বেঁচে গেলেও গুলি লেগে ট্রাম্পের কান ফুটো হয়ে যায়। এসময় ট্রাম্পের এক সমর্থক নিহত হন।
.png)
এসময় তিনি ট্রাম্পের পাশে দাঁড়িয়ে দু’হাত উচিয়ে ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান দেন। উপস্থিত জনতাকে তিনি বলেন, এ নির্বাচনে অবশ্যই ট্রাম্পের জয়ের জন্য ভোট দেওয়া উচিত। কারণ তিনি কঠিন পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে প্রসিডেন্ট নির্বাচনে লড়াই চালিয়ে যাচ্ছেন। আপনাদের সবাইকে ট্রাম্পের হয়ে কাজ করা উচিত।
গত ১৩ জুলাই বন্দুকধারীর গুলিতে নিহত ফায়ারফাইটার কোরি কম্পেরেটনকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণে করেন ট্রাম্প। এছাড়া ওই ঘটনায় আহত আরো দু’জনের কথাও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প তার বক্তৃতায় বলেন, বিদেশি শত্রুর চেয়ে দেশের শত্রুই সবচেয়ে বেশি বিপদজনক। কারণ একজন ঠাণ্ডা মাথার খুনি আমাকে হত্যার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
সূত্র: রয়টার্স