ইসরায়েল সরকারের ইরানের তেল স্থাপনায় হামলা চালানো উচিত কি না এ নিয়ে প্রশ্ন করলে বাইডেন জানান, এ ব্যাপারে আমরা আলোচনা হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যে বৈশ্বিক জ্বালানি তেলে দামে প্রভাব পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যে জ্বালানি তেল সরবরাহ নিয়ে ব্যবসায়ীরা উদ্বেগের মধ্যে পড়েছেন। বাইডেন বলেন, এখনই এসব হচ্ছে না, তবে তিনি ইসরায়েলকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাতে সমর্থন দেবেন না।
.png)
এদিকে, ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, ইসরায়েল সামান্য কোনো ভুল করলে তার জন্য কড়া মূল্য দিতে হবে।
তিনি বলেন, মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র হামলাটি ছিল ইসরায়েলের চলমান নৃশংসতার প্রতিক্রিয়া। এ সময় তিনি সতর্ক করে বলেন, তেল আবিবের সামান্যতম ভুল আরও সংঘাত ও উত্তেজনা বাড়িয়ে তুলবে।