ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কঙ্গোতে নৌকাডুবি: ৭৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৯, ৪ অক্টোবর ২০২৪
কঙ্গোতে নৌকাডুবি: ৭৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

কঙ্গো প্রজাতন্ত্রে নৌকা ডুবে ৭৮ জনের মৃত্যু হয়েছে। দেশটির লেক কিভু এলাকায় এ ঘটনায় ঘটে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) নৌকাটি ডুবে যাওয়ার আগে এতে ২৭৮ জন যাত্রী ছিল। খবর আল জাজিরা

দক্ষিণ কিভু রাজ্যের গভর্নর জেন জ্যাকিউস ‍পুরিসি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, প্রকৃত অর্থে কতজনের মৃত্যু হয়েছে তা জানতে অন্তত তিনদিন সময় লাগবে। কারণ সবার মরদেহ এখনো পাওয়া যায়নি। 

যাত্রী বোঝাই নৌকাটি দক্ষিণ কিভু রাজ্যের মিনোভা শহর থেকে আসছিল এবং এটি বৃহস্পতিবার সকালে গোমা থেকে ১০০ মিটার দূরে ডুবে যায়। 

Advertisement

কঙ্গো সরকারের সঙ্গে বিদ্রোহী গোষ্ঠী এম২৩ এর মধ্যে ব্যাপক সংঘর্ষের কারণে মানুষজন স্থল ভ্রমণের পরিবর্তে নৌকায় করে কিভু লেক পাড়ি দিয়ে গোমাতে পৌঁছানোর চেষ্টা করছে। তবে নৌকাগুলোতে অতিরিক্ত ছাত্রী বোঝাইয়ের কারণে এমন দুর্ঘটনা ঘটছে। 

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!